ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চৌমুহনীতে মন্দির-পূজা মণ্ডপে হামলা : বেগমগঞ্জ থানার ওসি বদলি

নোয়াখালীর চৌমুহনীতে মন্দির-পূজা মণ্ডপে হামলা-ভাঙচুর, লুটপাটের ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান শিকদারকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমোদনক্রমে ওসি মো. কামরুজ্জামান শিকদারকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে। তার স্থানে মীর জাহেদুল হক রনিকে বেগমগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।


কুমিল্লা, চাঁদপুরের পর দেশে বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল নোয়াখালীতে। বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এবং শুক্রবার দুপুরে একই উপজেলার চৌমুহনী পৌর এলাকায় ১১টি পূজামণ্ডপে হামলা চালায় দুর্বৃত্তরা।


হামলায় প্রাণ হারান প্রান্ত চন্দ্র দাশ নামে এক যুবক, আতঙ্কে হৃদরোগে যতন সাহা নামে আরেকজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। তবে যতনের পরিবারের অভিযোগ, তিনিও হামলায় প্রাণ হারিয়েছেন।


আগামী ১২ নভেম্বর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তফসিল ঘোষণার কারণে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑